জাহাজে হামলা নিয়ে পাল্টাপাল্টি দাবি, ইরানের কড়া প্রতিক্রিয়া
ইউক্রেনের দাবি, হামলার শিকার জাহাজটি ইরান থেকে রাশিয়ায় সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরান এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছে, এটি একটি বাণিজ্যিক মালবাহী জাহাজ ছিল। তেহরানের ভাষ্য অনুযায়ী, হামলায় একজন নাবিক নিহত হয়েছেন। ঘটনার পর ইরানি কর্মকর্তারা ইউক্রেনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, রাশিয়াকে দীর্ঘদিন সামরিক সহায়তা দেওয়া ইরান এখন নিজেকে নিরীহ বা ভুক্তভোগী হিসেবে তুলে ধরতে পারে না। 

Comments
Post a Comment